শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারা থাকছেন মন্ত্রিপরিষদে, এবার যা বললেন সালাহউদ্দিন আহমদ

মন্ত্রিপরিষদে কারা থাকছেন তা নিয়ে অন্তহীন গুজব। ফেসবুকে একাধিক তালিকা ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে ওয়েব দুনিয়ায় টান টান উত্তেজনা। মূল ধারার সংবাদমাধ্যমও এর বাইরে নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জিজ্ঞেস করেছিলাম , কোনো ধারণা কি আছে ? কারা হচ্ছেন। তিনি বললেন, হ্যাঁ আমি জানি। নড়েচড়ে বসলাম। 

ভাবলাম একটা স্কুপ বোধহয় পেয়ে যাচ্ছি। অনেকটা গম্ভীরস্বরে বললেন, আমি শুধু একজনের নাম জানি। তিনি হচ্ছেন তারেক রহমান। যিনি প্রধানমন্ত্রী হবেন। এর বাইরে তো ভাই আমি কিছু জানি না! প্রসঙ্গের সমাপ্তি টানলেন এভাবেই। সালাহউদ্দিন আহমদ কথা বলেন সোজাসাপ্টা। মাঝেমধ্যে রসিকতাও করেন। প্রথমে ভাবিনি এটা যে রসিকতা।

তাকে বললাম, ভাই আপনি তো একজন স্পিকারের মতো কথা বললেন। হাসলেন। কোনো মন্তব্য করলেন না। আসলে কেউই জানেন না কে হবেন মন্ত্রী-প্রতিমন্ত্রী। একগাদা নাম ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে। সিনিয়র নেতাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন। কিন্তু কোনো ধারণা দেননি।

যে কারণে গুজব ডালপালা মেলছে। এই সুযোগে অনেক নাম আলোচনায় আসছে যার কোনো ভিত্তি নেই। তবে একাধিক সূত্র এই আভাস-ইঙ্গিতই দিচ্ছে পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন দু’জন টেকনোক্র্যাট। তাদের নাম অবশ্য জানা সম্ভব হয়নি। আজ বিকেলের মধ্যেই একটা ধারণা পাওয়া যাবে।

সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন পেতে শুরু করবেন। কাল বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ নেয়ার কথা । সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়