শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৫ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিতে কি ফিরবেন রুমিন ফারহানা?

সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত। পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করা আমার জন্য খুবই কঠিন ছিল। এবারের সংসদে আমার অবস্থান থাকবে দেশ ও সাধারণ মানুষের পক্ষে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ শেষে তিনি এ কথা বলেন। অবশ্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা।

বিএনপিতে ফেরার প্রশ্নে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এই মূহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনা নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমি বিএনপির মেয়ে বলে কিছু নেই। আপনারা কেন যে সব কিছু আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন। আমি একটা দলের সমর্থক ছিলাম এবং দেশ ও মানুষের পক্ষে সেই দলের হয়ে কথা বলেছি, তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসার কিছু আছে বলে আমার মনে হয় না।

নির্বাচনের লড়াই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এই লড়াইটা আমার খুবই কঠিন ছিল। ন্যাচারালি কারণ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি কঠিন ছিল। আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই। বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে, দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়