শিরোনাম
◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের সঙ্গে জোট নিয়ে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

সম্প্রতি নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের একটি বক্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করবো, সেখান থেকে ৩০০ আসনে ইলেকশন করে আমরা যদি ৬ টা আসন পাইতাম সেটা আরও বেশি সম্মানজনক মনে হইতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারি নাই। 

এছাড়াও আমি বলেছিলাম, ‘জামায়াতের সঙ্গে জোট করাটা ভুল ছিল বলবো না। পরিবেশ এবং সময় সেদিকে যেতে বাধ্য করেছে। আমরা যদি না যেতাম আরও ভাল হতো।’

বক্তব্যের আরেকটি অংশে আমি বলেছিলাম, ‘জামায়াতের সঙ্গে জোট না হলে এককভাবে এনসিপি হয়তো ৩-৪টি আসন পেতো । কিন্তু কোথাও আমি বলিনি যে, জোট না করলে আমরা ৩-৪টি আসন বেশি পেতাম। এই দুটি বক্তব্য সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে। দুঃখজনকভাবে, কিছু ব্যক্তি, পেইজ ও নিউজ পোর্টাল আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে এবং এমনভাবে প্রচার করছে যেন আমি বলেছি, জামায়াতের সঙ্গে জোট না করলে আমরা আরও ৩-৪টি আসন বেশি পেতাম। এটি আমার বক্তব্যের সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর ব্যাখ্যা।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, ‘আমার বক্তব্য ছিল রাজনৈতিক বাস্তবতা, সম্ভাবনা ও আত্মসমালোচনার জায়গা থেকে; কাউকে দোষারোপ করা বা বিভ্রান্তিকর বার্তা দেয়ার উদ্দেশ্যে নয়। সবার প্রতি অনুরোধ থাকবে, আমার বক্তব্য উদ্ধৃত করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রেক্ষাপট ও ভাষ্য বিবেচনায় নেয়ার অনুরোধ রইলো।’ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়