শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে। দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য কাজ করায় তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি আবেদন করেন গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবীর খান। আবেদনটি বিএনপি মহাসচিবের মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমান বরাবর দেওয়া হয়।

এতে বলা হয়, নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করে বিরুদ্ধে অবস্থান নেন জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি প্রকাশ্যে জামায়াত সমর্থিত প্রার্থী শাহ আলম বকশীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য কাজ করেছেন। এমনকি তার সমর্থিত নেতাকর্মীদেরও একই নির্দেশ দিয়েছেন।

এতে আরও বলা হয়, তিনি (ইশরাক) জামায়াতের প্রার্থীর সঙ্গে যোগসাজশ করে তার কাছ থেকে পাঁচ কোটি টাকা গ্রহণ করেন। ওই টাকা তার অনুসারীদের দিয়ে ভোটারদের মাঝে বিতরণ করেছেন। এছাড়াও নির্বাচনের দিন নিজ ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর সঙ্গে ভোট দিয়ে এসে হাস্যোজ্জ্বল ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা ভোটারদের জামায়াতের প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত করে।

কালিয়াকৈর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ বলেন, সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে চৌধুরী ইশরাক ধানের শীষের বিরুদ্ধে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কার দাবি করছি।

গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহ এরশাদ ফকির বলেন, ইশরাক আহমেদ সিদ্দিকী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ধানের শীষের বিরুদ্ধে গিয়ে তারেক রহমানের অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কার দাবি করছি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবীর খান জানান, নেতাকর্মী ও সমর্থক হিসাবে বিএনপি মনোনীত সংসদ-সদস্য প্রার্থী মজিবুর রহমানের পক্ষে নির্বাচন পরিচালনা করেছি। আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রার্থী বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। কিন্তু দুঃখের বিষয় গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকী নির্বাচন শুরু হওয়ার প্রথম থেকেই দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে ধানের শীষকে পরাজিত করার জন্য জামায়াতের প্রার্থীর প্রতি অকুণ্ঠ সমর্থন বিদ্যমান রাখেন। পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য তার অনুসারীদের নিয়ে তৎপরতা চালান।

অভিযোগের বিষয়ে জানতে ইশরাক আহমেদ সিদ্দিকীকে একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়