শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি বেঁচে আছি’, তাসনিম জারার বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে হঠাৎ করে ‘মেমোরিয়ালাইজড’ বা মৃত হিসেবে চিহ্নিত করা হয় সাবেক এনসিপির নেত্রী ও চিকিৎসক তাসনিম জারার অ্যাকাউন্ট। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা বিভ্রান্তি তৈরি হয়। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টির ব্যাখ্যা দেন।

সোমবার (১৬ মার্চ) বেলা ২টা ২২ মিনিটে দেওয়া ওই পোস্টে তাসনিম জারা লিখেছেন, “আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আজ সকালে আমার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরাইলাইজড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সম্ভবত আমার অ্যাকাউন্টে করা কোনো ভুল বা বিদ্বেষমূলক রিপোর্টের কারণে এমনটি ঘটেছে।”

তিনি আরও লিখেছেন, ‘আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। আমি লিংকডইনের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, শিগগিরই সমস্যাটির সমাধান হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়