শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০২:৫০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন— জামায়াত আমিরের প্রশ্ন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হালাল হলে একইদিনে অনুষ্ঠিত গণভোট হারাম হবে কেন, সেই প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকালে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি সেই প্রশ্ন তুলেন। নিজের নির্বাচনী আসন ঢাকা-১৫-এ মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।

পরে জামায়াত আমির বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ, জনগণের কাছে আমরা যখন গেছি, দুইটা ভোট চেয়েছি— একটা গণভোট, আরেকটা আমরা চেয়েছি সংসদ নির্বাচনের ভোট। জনগণ তো দুটি ভোটই দিয়েছে। একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয়, তাহলে আরেকটা হালাল হয় কীভাবে? এটা যারা এখনো বোঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন, সংকট তত তাড়াতাড়ি কাটবে।’

তিনি আরও বলেন, তারা জাতির সামনে কথা দিয়েছেন, তারা গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন, এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয়, আলহামদুলিল্লাহ ভালো। যদি না হয়, তাহলে এ আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে— ৭০ ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে এই দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়