শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: শফিকুর রহমান

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংকের অস্তিত্ব যদি বিপন্ন হয়, তবে বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 'গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ' শীর্ষক এক  জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে গণভোটের রায় বাস্তবায়ন সংক্রান্ত রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয় ।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক কুক্ষিগত করার পরে এখন দেশের সবচাইতে বড় ব্যাংক ইসলামী ব্যাংকে আবার নতুন করে 'অভ্যুত্থান' শুরু হয়েছে। যে ব্যাংক দেশের রেমিটেন্সের শতকরা ৩২ ভাগ একা আহরণ করে, এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, তবে বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে।

ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়ে তিনি বলেন, 'সাবধান করে দিচ্ছি, এই ব্যাংকগুলোকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন, তবে জনগণ আপনাদের ছেড়ে কথা বলবে না।'

জামায়াত আমির বলেন, 'আমরা আবারও কথা দিচ্ছি, শুধু রাজনীতির পট পরিবর্তন নয়, সংস্কৃতির আমূল পরিবর্তনের জন্য আমাদের এই লড়াই। অপসংস্কৃতি যেখানেই থাকুক—সেটা ব্যাংকিং সেক্টর হোক, অর্থনীতি হোক, শিক্ষা ব্যবস্থা হোক কিংবা দেশের আইন অঙ্গন—আমরা বসে বসে আঙুল চুষব না। জনগণকে সাথে নিয়ে তার মোকাবিলা করবো।'

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "সারাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলন ন্যায্য আন্দোলন। আন্দোলনের সফলতা নিয়ে আমরা ঘরে ফিরবো।"

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বর্তমান সংসদ ও সরকার 'জুলাই আন্দোলনের ফসল'। "জুলাই না থাকলে সরকারও থাকত না, বিরোধী দলও থাকত না," উল্লেখ করে তিনি সতর্ক করেন, এই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়