শিরোনাম
◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন?

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি সরকারের বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন। তার দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে।

গোলাম পরওয়ার জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।

তার মতে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় বাড়বে এবং এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে। ফলে সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বৃদ্ধি পেতে পারে।

গোলাম পরওয়ার বলেন, মূলত বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার জনগণের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হতো না। আমরা সরকারের এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানান তিনি।

এদিকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে দলটি।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়