শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মা‌ঠে পাখি মাঠে ডিম পাড়ার কার‌ণে অ‌স্ট্রেলিয়ায় এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়ার এক‌টি খেলার মাঠ বন্ধ হ‌য়ে গে‌লো অদ্ভুত এক কার‌ণে। সংরক্ষিত প্রজাতির দেশি পাখি ‘প্লোভার’ ডিম পাড়ায় মাঠটি অন্তত এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলা চলাকালে বিষয়টি সামনে আসে। মাঠের একেবারে মাঝখানে প্লোভার পাখি ডিম দেয়ায় ফুটবল ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের মাঠে।

প্লোভার সাধারণত বাচ্চা ফোটার পর ভয়ানক রক্ষণশীল হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটানো, তীব্র শব্দ আর হঠাৎ আক্রমণ করে বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না। এই কারণেই মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় কাউন্সিল।

কাউন্সিল জানায়, ওয়াইল্ডকেয়ার নামের বন্য প্রাণী সংস্থার পরামর্শে খেলা সরিয়ে নেয়া হয়েছে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে এবং অনুমতি প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।

স্থানীয় ফুটবল দলগুলো এ সিদ্ধান্তে সহযোগিতা করেছে এবং বিকল্প মাঠেও খেলা চালিয়ে যাচ্ছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়