শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সাইকেল দুর্ঘটনায় হাড় ভেঙে গে‌ছে পিএসজি কোচ এন‌রি‌কের, হাসপাতা‌লে ভ‌র্তি

স্পোর্টস ডেস্ক : কোচ লুইস এনরিকের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছে ফরাসি ক্লাবটি।

এক বিবৃতিতে পিএসজি জানায়, শুক্রবার সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন এনরিকে। এরপর ৫৪ বছর বয়সী এই কোচকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে কিছু জানায়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

সাইকেলপ্রেমী হিসেবে পরিচিত এনরিকেকে প্রায়ই প্যারিসের রাস্তায় সাইকেলে ঘুরে বেড়াতে দেখা যায়। তার হাত ধরে গত মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয় ছাড়াও ট্রেবল জেতে পিএসজি। নতুন মৌসুমে দলটি লিগ শুরু করেছে টানা তিন জয়ে।

স্পেন, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এই ফুটবলার বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। মাঝে বিরতির পর ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নিয়ে আবার কোচিংয়ে ফেরেন তিনি।

আন্তর্জাতিক বিরতির কারণে বর্তমানে বন্ধ ক্লাব ফুটবলের লড়াই। আগামী ১৪ সেপ্টেম্বর লসেঁর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়