শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

গভীর রাতে ইউএস ওপেনের  ফাইনালে আলকারাজ ও সিনার মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক: রোববার (৭ সে‌প্টেম্বর) রাতে মুখোমুখি হবে কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। রোববার (৭ সেপ্টেম্বর) পুরুষ এককের এই শিরোপার লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়।

সেমিফাইনালে জোকোভিচকে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছেন আলকারাজ। অন্যদিকে, বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার কানাডিয়ান ফেলিক্সকে হারিয়ে জায়গা করে নেন শিরোপার মঞ্চে।

এটি সিনার এবং আলকারাজের মধ্যে টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। রোল্যান্ড গ্যারোসে আলকারাজ জয়ের পর উইম্বলডনে সিনার সেই হারের প্রতিশোধ নেন।

উল্লেখ্য, এবারের লড়াইটি কেবল ইউএস ওপেন ট্রফির জন্যই নয়, বরং বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানের জন্যও লড়বেন এই দু’জন। যা বর্তমানে ইতালিয়ানদের দখলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়