শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং কর‌বেন বাংলাদেশের মুকুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। তার সাথে দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।

এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তাতেই উঠে আসে তার নাম।

ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও ১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান।

এছাড়াও এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও। ১০ সেপ্টেম্বরে ভারত-সংযুক্ত আরব আমিরাত এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকং ম্যাচের দায়িত্ব পেয়েছেন গাজী সোহেল।

এছাড়া, গ্রুপ পর্বে হতে যাওয়া মোট ১২ ম্যাচের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসিরি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহান পন্ডিত ও বীরেন্দর শর্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়