শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টি-টোয়েন্টির নিলামে ১০ কো‌টি ৭২ লাখ টাকায় বিক্রি হলেন ব্রেভিস

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার তারুণ্যের প্রতীক ও “বেবি এবি” খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কেপটাউনে চলমান এসএ-টোয়েন্টির ২০২৫ নিলামে তিনি গড়েছেন ইতিহাস।

প্রিটোরিয়া ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছে অবিশ্বাস্য ১৬.৫ মিলিয়ন র‌্যান্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৭২ লাখ টাকা। এই অঙ্ক এখনো পর্যন্ত লিগের সর্বোচ্চ, ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। -- ডেই‌লি ক্রিকেট

এর আগে এসএ-টোয়েন্টির নিলামের সবচেয়ে বড় অঙ্ক ছিল ট্রিস্টান স্টাবসের, যিনি ২০২৩ সালে ৯.৩ মিলিয়নে সানরাইজার্স ইস্টার্ন কেপে যোগ দিয়েছিলেন।

এবার সেই রেকর্ডকে অনেক দূরে সরিয়ে দিলেন ব্রেভিস। তবে নিলামে আলো কেবল তিনিই কাড়েননি, এইডেন মার্করামকে কিনতে ১৪ মিলিয়ন র‌্যান্ডে খরচ করতে হচ্ছে ডারবান’স সুপার জায়ান্টসের।

এছাড়া জোহানেসবার্গ সুপার কিংস ৯ মিলিয়ন র‌্যান্ডে দলে টেনেছে উইয়ান মালডারকে।

মাত্র ২১ বছর বয়সেই ব্রেভিস নিজেকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দামি টি–টোয়েন্টি ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি লিগ—সব জায়গাতেই তার আক্রমণাত্মক ব্যাটিং সাড়া ফেলেছে।

এবার সেই প্রতিভার প্রতিদান হিসেবে এসেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামী চুক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়