শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৫ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হংকংয়ের বিরু‌দ্ধে স্লো ব্যাটিং নিয়ে লিটন‌দের সমালোচনায় ভার‌তের ওয়া‌সিম জাফর

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর এ‌শিয়া কা‌পে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন।  

তার মতে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের আরও আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলার সুযোগ ছিল, কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি।

বিশেষ করে লিটন দাস ও তৌহিদ হৃদয়ের জুটির পর ম্যাচটি ১৫ বা ১৬ ওভারের মধ্যেই শেষ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে এক বিশ্লেষণে এ মন্তব্য করেন জাফর।

তিনি মনে করেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশ চাইলে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে একটি স্পষ্ট বার্তা দিতে পারত। তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে প্রস্তুত এটা প্রমাণের সুযোগ ছিল। তিনি বলেন, হংকংয়ের মতো দলের বিপক্ষে ভীতু বা রক্ষণশীল ক্রিকেট খেলার কোনো প্রয়োজন ছিল না।

তিনি আরও বলেন, পিচ খুব একটা কঠিন ছিল না এবং হংকংয়ের বোলারদের বলের গতি তুলনামূলক কম থাকলেও বাংলাদেশ সেটিকে কাজে লাগাতে পারেনি।

সম্ভবত শুরুতেই দুই উইকেট হারানোয় তারা নেট রান রেটের কথা চিন্তা না করে ম্যাচ জয়ের দিকেই মনোযোগ দিয়েছে এবং নিরাপদ কৌশল নিয়েছে।
তবে তিনি লিটন ও হৃদয়ের প্রশংসা করেছেন।

তিনি বলেন, লিটন ধীরে শুরু করলেও পরে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং স্মার্টলি ইনিংস সাজিয়েছেন। হৃদয় কিছুটা সংগ্রাম করলেও দুজনের জুটি জয়ের ভিত গড়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়