শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ চান না পহেলগাঁও জঙ্গিহানায় মৃতের বাবা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চর্চা চলছেই। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই এই ম্যাচের পক্ষে নয়। কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ম্যাচটা হবেই। 

এবার এই ম্যাচের বিরুদ্ধে পহেলগাঁও জঙ্গিহানায় মৃত শুভম দিবেদীর বাবা সঞ্জয় দিবেদী। জানিয়ে দেন, তিনি চান না এই ম্যাচ হোক। কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপের আর্জি জানান। জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিল ভারত সরকার। ক্রীড়াক্ষেত্রেও সম্পর্কচ্যুত করার আশ্বাস দেওয়া হয়েছিল। সেটা মনে করিয়ে দিলেন জঙ্গিহানার মৃতের বাবা। --- আজকাল

সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় দিবেদী বলেন, '২২ এপ্রিল ২০২৫ এ আমাদের দেশের ২৬ জন নির্দোষ পর্যটককে মেরে ফেলে পাকিস্তান। 

ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না। সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানাই। মানুষের আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।
 
কয়েকদিন আগেই এই প্রসঙ্গে মন্তব্য করেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। জানান, মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে কেন্দ্রীয় সরকার তাঁদের কোনও দেশের বিরুদ্ধে না খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেনি। পাহেলগাঁও জঙ্গিহানার পর একাধিক প্রাক্তন ক্রিকেটার জানান, ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়। এই তালিকায় ছিলেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহবাগরা। 

লেজেন্ডস ক্রিকেট লিগে গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল বয়কট করে ভারতের কিংবদন্তিদের দল। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পক্ষে হরভজন সিং, মনোজ তিওয়ারিরা। কিন্তু বোর্ড সচিব জানিয়ে দেন, ম্যাচ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়