শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হতাশ হওয়ার কিছু নেই, আশাবাদী থাকা উচিত: ক্রীড়া উপ‌দেষ্টা

স্পোর্টস ডেস্ক :ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এশিয়া কাপে বাংলাদেশকে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন। তবে ক্রীড়া উপদেষ্টাকে জয় উপহার দিতে পারেনি টাইগাররা। শ্রীলঙ্কার কাছে লিটন কুমার দাসের দল হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।

এমন হারের পর টাইগারদের সুপার ফোরে ওঠা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ক্রিকেটারদের হতাশ না হওয়ার উপদেশ দিয়েছেন আসিফ মাহমুদ। এখনো আশাবাদী থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘হতাশার কিছু নেই। আমি মনে করি আশাবাদী থাকা উচিত। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে। যদিও আজকের খেলা আরও ভালো হতে পারত। আমাদের দলের শুরু থেকেই ধারাবাহিকতা নিয়ে একটা সমস্যা আছে। আশা করি পরের ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে গতকাল বাংলাদেশ দলের সকল সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন আসিফ। সেখানে কী কথা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলার আগে তো বেশি কথা বলার সুযোগ নেই। দলকে শুধু বেস্ট অব লাক জানিয়েছি আর তাদের কথা শুনেছি।’

শ্রীলঙ্কার কাছে হারলেও সুপার ফোরে যাওয়ার এখনো সম্ভাবনা রয়েছে টাইগারদের। সেক্ষেত্রে আফগানিস্তানকে হারাতে তো হবেই সেই সাথে তাকিয়ে থাকতে হবে বিভিন্ন সমীকরণের দিকে। 

একই কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা পুরোপুরি আমাদের পারফরম্যান্সের ওপর ডিপেন্ড করছে। পরের ম্যাচ দেখলেই বোঝা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়