শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

স্পোর্টস ডেস্ক : ২০০৪-০৫ মৌসুমে, স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জার্সিতে ফুটবলের শীর্ষ স্তরে লিওনেল মেসির অভিষেক হয়েছিলো।

তখন রুকি কার্ড প্রকাশ করেছিল ইতালিয়ান প্রতিষ্ঠান পানিনি। আর্জেন্টাইন মহাতারকার ছবির পাশাপাশি তার তৎকালীন ক্লাব বার্সার নাম লেখা ছিল সেখানে। দুই দশকের ব্যবধানে সেই কার্ড বিক্রি হয়েছে রেকর্ড ১৫ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ কোটি ২৬ লাখ টাকা। -- ডেই‌লি স্টার

২০০৪-০৫ পানিনি মেগা ক্র্যাকস লিওনেল মেসি রুকি কার্ডটি বিক্রি হয়েছে রোববার। ব্যক্তিগত লেনদেনের যে নতুন নেটওয়ার্কের মাধ্যমে তা বিক্রি হয়েছে সেটা হলো ফ্যানাটিকস কালেক্ট।

কার্ডটি একেবারে নতুনের মতো থাকায় সর্বোচ্চ গ্রেড (১০) পেয়েছে প্রফেশনাল স্পোর্টস অথেনটিকেটরের (পিএসএ) কাছ থেকে। তারা ট্রেডিং কার্ডের অবস্থা মূল্যায়ন করে থাকে।

এটি এখন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড। আগের রেকর্ডটি ছিল প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের দখলে।

১৯৫৮ সালে সুইডিশ প্রতিষ্ঠান আলিফাবোলাগেট পেলের একটি রুকি কার্ড তৈরি করেছিল। ওই কার্ড ২০২২ সালে বিক্রি হয় ১৩ লাখ ৩০ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৬ কোটি ১৯ লাখ টাকা।

মাঠের ভেতরে বল পায়ে নৈপুণ্যে বহু বিশ্বরেকর্ড গড়েছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড মেসি। এবার মাঠের বাইরেও ভিন্ন কারণে তার নাম জড়িয়ে গেছে রেকর্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়