শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা 

স্পোর্টস ডেস্ক : হারলেই বাদ! জিতলে টিকে থাকবে সুপার ফোরের আশা। এমন সমীকরণ মাথায় নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবার মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে রশিদ খানদের ৮ রানে হারিয়ে টুর্নামেন্টে কাগজে-কলমে এখনো টিকে রয়েছে লিটন দাসের দল। অথচ জয়টা খুব সহজে পায়নি বাংলাদেশ। --- ডেই‌লি  ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে জিততে শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে টাইগারদের। বিশেষ করে আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ দিকে নাসুম আহমেদ-মুস্তাফিজুর রহমানরা যেভাবে বোলিং করেছেন তাতে প্রশংসা কুড়াচ্ছেন অনেকের। তাদেরই দলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা। চাপের মুহুর্তে বাংলাদেশি বোলারদের পারফরম্যান্সে অবাক তিনি।

ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘মাস্ট উইন ম্যাচে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। মাস্ট উইন ম্যাচের চাপই অন্যরকম হয়। এই চাপ অনেক সময় কাজে আসে, যেমন আজ বাংলাদেশের হয়েছে। কারণ জেতার জন্য মরিয়া থাকে তখন। বাংলাদেশ দারুণ পারফরম্যান্স দেখিয়ে। বিশেষ করে মুস্তাফিজুর যে তিন উইকেট নিলো ছয়-চার চাপের মধ্যে ঘুরে দাঁড়িয়ে। তখন আফগানিস্তানের হাত থেকে ম্যাচ বের হয়ে গেছে।

খুব কম দল এমন চাপের মুহুর্তে মাথা ঠান্ডা রাখতে পারে বলে মনে করেন রমিজ। বিশেষ করে যখন ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা থাকে।

রমিজ বলেন, ‘খুব কম দলই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ঠান্ডা মাথায় খেলতে পারে, যেখানে হারলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকে। সাধারণত, এমন পরিস্থিতিতে দল 'যদি-কিন্তুর' জালে জড়িয়ে পড়ে এবং পারফরম্যান্সের অবনতি ঘটে। কিন্তু বাংলাদেশ এসব চাপ সামলে নিজেদের সেরাটা দিতে পেরেছে।’

রমিজ আরও যোগ করেন, ‘তাই বাংলাদেশকে অনেক শুভেচ্ছা। কারণ খুব কম দলই এরকম ঠাণ্ডা মেজাজ দেখাতে পারে যখন তারা জানে যে ম্যাচ হারলেই বাদ পড়বে। তখন দল যদি-কিন্তুর চক্করে পড়ে যায় এবং পারফরম্যান্স খারাপ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়