শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কম প্রস্তুতি নি‌য়েও নারী বিশ্বকা‌পে আত্মবিশ্বাসী বাংলাদেশ দ‌লের কোচ সা‌রোয়ার ইমরান

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নারী বিশ্বকা‌পের মঞ্চে এবার দ্বিতীয়বার খেল‌বে বাংলাদেশ। আগের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়ই তাদের স্মৃতিতে জীবন্ত।

বিশ্বকাপের আগে প্রস্তুতির চিত্র মোটেও আশাব্যঞ্জক নয়। 

এপ্রিলের বিশ্বকাপ বাছাইপর্বের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। প্রস্তুতি বলতে কেবল ক্যাম্প আর বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলা। তবুও কোচ সারোয়ার ইমরান আশাবাদী, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তার দল সমানে টক্কর দিতে পারবে।

কোচ ইমরান বলেন, আমরা ম্যাচ ধরে এগোতে চাই। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ৫০/৫০ সম্ভাবনা আছে। প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা নিয়েই খেলব। অস্ট্রেলিয়ার মতো দলের মানদণ্ড যাই হোক না কেন, আমাদের উদ্দেশ্য ভালো পারফরম্যান্স করা। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলাম, এবার আরও বেশি জয় চাই।

প্রস্তুতির জন্য নারী দলকে লাল ও সবুজ দুই দলে ভাগ করে অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে খেলানো হয়েছিল। সিরিজে চার ম্যাচ হারের পরও জ্যোতি মনে করেন, এটি মূল প্রতিযোগিতার সঙ্গে তুলনা করা ঠিক হবে না।

জ্যোতি বলেন, আমরা পুরো জাতীয় দল নিয়ে খেলিনি। প্রত্যাশামতো পারফরম্যান্স আসেনি, যা খেলোয়াড়দের আত্মবিশ্বাসেও প্রভাব ফেলেছে। আমাদের মান কেবল তখনই স্পষ্ট হবে, যখন নিয়মিত ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারব। বিশেষ করে ব্যাটিং ইউনিটের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট আর ভালো উইকেটে খেলা নিয়মিত দরকার।

তবুও আত্মবিশ্বাস হারাননি অধিনায়ক। তিনি মতে, পাকিস্তানে খেলার সময় ব্যাটাররা দেখিয়েছে তারা বড় স্কোর তুলতে সক্ষম। বোলিং ইউনিটও শক্তিশালী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়