শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও যে সমীকরণে ফাইনাল যাবে

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে ইতোমধ্যেই চাপে রয়েছে ফখর-শাহিনরা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে পাকিস্তানের জন্য ‘অবশ্য জিততেই হবে’ লড়াই।

তবে শ্রীলঙ্কার কাছে হার মানেই যে বিদায়, বিষয়টি এমন নয়। সমীকরণের হিসাব-নিকাশে এখনও ফাইনালে ওঠার সুযোগ বেঁচে আছে পাকিস্তানের সামনে।

জিতলে পাকিস্তানের সমীকরণ: প্রথমে শ্রীলঙ্কাকে হারিয়ে পূর্ণ পয়েন্ট সংগ্রহ করতে হবে পাকিস্তানকে। এরপর শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও জয় তুলে নিতে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ যেন ভারতের বিপক্ষে ম্যাচটিতে পরাজিত হয়। এই তিন শর্ত মিললেই ফাইনালে দেখা যাবে পাকিস্তানকে।

হারলে পাকিস্তানের সমীকরণ: আজ শ্রীলঙ্কার কাছে হেরে গেলে সরাসরি ছিটকে যাবে না পাকিস্তান। তবে তখন তাদের ভাগ্য নির্ভর করবে অন্যদের ফলাফলের ওপর। প্রথমত, ভারতকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দু’দলকেই হারাতে হবে। দ্বিতীয়ত, নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে, যাতে নেট রান রেটে এগিয়ে যেতে পারে।

শ্রীলঙ্কা ও বাংলাদেশের সমীকরণ: আজ যদি শ্রীলঙ্কা জয় পায়, তবে তাদের ফাইনালের পথ আরও সহজ হয়ে যাবে। তবে ভারত ও বাংলাদেশের ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।

বাংলাদেশও এখনো সমীকরণে টিকে আছে, বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া রোমাঞ্চকর জয়ের পর।

তাই বলাই যায় আজকের পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচ এখন রূপ নিয়েছে ভার্চুয়াল সেমিফাইনালে। জয় মানে ফাইনালের দরজা উন্মুক্ত, আর হার মানেই প্রায় বিদায়ঘণ্টা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়