শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৬ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হারের পর বাংলাদেশের সমীকরণ কী?

পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে সুপার ফোর পর্বের অর্ধেকও শেষ হয়ে গেল। এখন বাকি স্রেফ তিনটি ম্যাচ। এই তিন ম্যাচেই নির্ধারিত হবে এবারের এশিয়া কাপের ফাইনালে যাবে কোন দল। 

পাকিস্তানের কাছে হারের ফলে শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা কমে গেছে অনেকটাই। কাগজে কলমে সম্ভাবনা আছে। তবে বাস্তবতার নিরিখে সেটা এখন কঠিনই। শ্রীলঙ্কাকে হারাতে হবে ভারতকে, সেটাও বড় ব্যবধানে।

শুধু তাই নয়, ভারত আর পাকিস্তানের দুই দলকে হারতেই হবে বাংলাদেশের কাছে। তখন বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে চলে যাবে ফাইনালে, আর ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটের মারপ্যাঁচে সুযোগ থাকবে শ্রীলঙ্কার। তবে এখন পর্যন্ত যেমন ছন্দে আছে ভারত, তাতে সে সম্ভাবনাটাকে ক্ষীণ বলেই মনে হচ্ছে। 

এদিকে পাকিস্তানের এই জয়ে বাংলাদেশের সমীকরণটাও পরিষ্কার হয়ে গেল। শেষ ম্যাচে যে করেই হোক, পাকিস্তানকে হারাতেই হবে দলকে। সেটা হলে বাকিদের দর্শক বানিয়ে, কোনো হিসাব নিকাশ ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। 

তবে পাকিস্তান আর বাংলাদেশও ফাইনালে খেলতে পারে। সেক্ষেত্রে ভারতকে তাদের শেষ দুই ম্যাচে বাংলাদেশ আর শ্রীলঙ্কার কাছে হারতে হবে বড় ব্যবধানে, আর শেষ ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে যদি হারিয়ে দিতে পারে, তাহলে নেট রান রেটের মারপ্যাঁচ বাদেই বিদায় নেবে ভারত। কারণ তখন বাংলাদেশ আর পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৪, আর ভারত আর শ্রীলঙ্কার পয়েন্ট থাকবে ২ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়