শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ করে ছাড়‌লো বাংলা‌দেশ

নিজস্ব প্রতি‌বেদক : অ‌ধিনায়ক র‌শিদ খান শেষ ম‌্যাচ‌টি জি‌তে ‌দে‌শের মান রক্ষা কর‌বেন। কিন্তু কা‌জের কাজ‌টি কর‌তে পার‌লেন না। হে‌রে গে‌লেন। বাংলা‌দে‌শের কা‌ছে এ‌নি‌য়ে টানা তিন ম‌্যাচ হে‌রে হোয়াইটওয়াশ হ‌য়ে‌ছে তার দল আফগা‌নিস্তান।

ত‌বে সি‌রি‌জের তৃতীয় ও শেষ ম‌্যাচ‌টি ভা‌লো খেল‌তে পা‌রে‌নি আফগা‌নিস্তান।বাংলা‌দেশ‌কে তারা লক্ষ্য দি‌য়ে‌ছে ১৪৪। আধুনিক টি-টোয়েন্টিতে এ লক্ষ্য আর এমন কী? দলটা বাংলাদেশ বলেই ভয় সবার মনে। তবে কোনো ভুল করেনি জাকের আলী অনিকের দল। তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। 

বিদেশের মাটিতে প্ররথমবারের মতো রশিদ খানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পাশাপাশি হোয়াাইটওয়াশও  করলো বাংলাদেশ। 

ছোট লক্ষ্য তাড়ায় ধীরগতিতে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও  পারভেজ হোসেন ইমন। দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। ১৬ বলে ১৪ রান করে ফেরেন ইমন।

এরপর তামিমের সাথে ৫৫ রানের জুটি গড়েন সাইফ হাসান। ৩৩ বলে ৩৩ রান করে ফেরেন তামিম। তবে দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন সাইফ।  এদিন ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন তিনি। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসটিতে ৭ ছক্কার পাশাপাশি মেরেছেন দুটি বাউন্ডারি। শেষ সাইফকে সঙ্গ দেওয়া নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ৯ বলে ১০ রানে।

এর আগে প্রথমে ব্যাট করে টাইগার বোলারদের তোপে ১৪৩ রানে থামে আফগানিস্তান। 

অথচ সেদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির ব্যাটে বড় সংগ্রহের পথে ছিল আফগানিস্তান। ২৩ বলে ১টি করে বাউন্ডারি ও ছক্কাশ ২৮ রান করেছেন আতাল। রাসুলি খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ২৯ বলে ৩৩ রান করেছেন রাসুলি। ১৮ বলে ২৩ রান এসেছে মুজিবুর রহমানের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়