শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বলে ৫ উইকেটের পতনে হেরে গেল বাংলাদেশ

নারী বিশ্বকাপ‌ে শ্রীলঙ্কা‌কে হারা‌তে পার‌লো না, তী‌রে এ‌সে তরী ডুব‌লো বাংলা‌দে‌শের

স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু প্রথম ৪ বলে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করেছে তারা। রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার মুম্বাইয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমে ৮ বল আগে শ্রীলঙ্কাকে ২০২ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১৯৫ রানে। - অলআউট স্পোর্টস

অথচ রান তাড়ার অনেকটা সময়জুড়ে জয়ের জন্য সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশই। শেষ ২ ওভারেও দরকার ছিল ১২ রানের, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু সেই ওভারে ৩ রান তুলতে রিতু মনির উইকেট হারায় তারা।

শেষ ওভারে বাংলাদেশের জয় আটকাতে বল হাতে তুলে নেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। প্রথম বলে রাবেয়া খানকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এই অফ স্পিনার। 

পরের বলে জ্যোতিকে স্ট্রাইক দিতে গিয়ে রানআউটে কাটা পড়েন নাহিদা আক্তার। তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন জ্যোতি। পরের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন মারুফা আক্তার। ওভারের একমাত্র রানটি আসে পঞ্চম বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়