শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তিন মাস পর ফিরেই ভারত এ’ দলের নেতৃত্বে পান্ত

স্পোর্টস ডেস্ক : পায়ের চোটে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি ঋষভ পান্ত। এশিয়া কাপ কিংবা সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিলেন না তিনি। তবে তিন মাস পর চোট কাটিয়ে পেশাদার ক্রিকেটে ফিরছেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। সাউথ আফ্রিকা ‘এ’ দলের দুইটি চারদিনের ম্যাচ খেলবেন তিনি। ম্যাচ খেলার পাশাপাশি ভারত ‘এ’ দলকে নেতৃত্বও দেবেন পান্ত।

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করছিলেন পান্ত। ইনিংসের ৬৮তম ওভারে ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। 

তবে ব্যাটে না লেগে আঘাত হানে ডান পায়ে। তাৎক্ষণিকভাবে পান্তের পা থেকে রক্ত বের হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও পায়ের উপর ভর করে দাঁড়াতে পারছিলেন না তিনি। যার ফলে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এমন অবস্থায় পান্তের পরিবর্তে পুরো টেস্টে কিপিং করেন ধ্রুব জুরেল।

যদিও দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনে ব্যাটিং করতে নেমেছিলেন পান্ত। তবে চোট গুরুতর হওয়ায় সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া চোটে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পাশাপাশি চলমান অস্ট্রেলিয়া সফরও মিস করেছেন তিনি। প্রায় মাস তিনেক পর চোট কাটিয়ে ফিরতে যাচ্ছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। আগামী ৩০ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ।

সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হবে ৬ নভেম্বর থেকে। দুই ম্যাচেই ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন পান্ত। যেখানে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন সাই সুদর্শন। প্রথম চারদিনের ম্যাচে তাদের দুজন ছাড়াও আছেন এন জাগাদিশান, দেবদূত পাডিকাল, রজত পাতিদার, আনশুল কাম্বোজ ও খলিল আহমেদের মতো ক্রিকেটাররা। দ্বিতীয় চারদিনের ম্যাচে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে। ক্রিক‌ফ্রেঞ্জি

সাউথ আফ্রিকা সিরিজের প্রস্তুতি নিতে পান্তের নেতৃত্বে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, সুদর্শন, পাডিকাল, অভিমন্যু ইশ্বরন, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ড সফরে ইনজুরিতে পড়েছিলেন পেসার আকাশ দীপ। তিনিও ফিরছেন সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা হার্শ দুবে, তানুশ কোটিয়ানদের স্কোয়াডে রেখেছে ভারত।

প্রথম চারদিনের ম্যাচের জন্য ভারত ‘এ’ দলের স্কোয়াড— ঋষভ পান্ত (অধিনায়ক), আয়ুশ মাহাত্রে, এন জাগাদিশান, সাই সুদর্শন, দেবদূত পাডিকাল, রজত পাতিদার, হার্শ দুবে, তানুশ কোটিয়ান, মানব সুথার, আনশুল কাম্বোজ, ইয়াশ ঠাকুর, আয়ুশ বাদোনি, সারাংশ জৈন, গুরনর ব্রার, খলিল আহমেদ।

দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য ভারত ‘এ’ দলের স্কোয়াড— ঋষভ পান্ত (অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, সাই সুদর্শন, দেবদূত পাডিকাল, রুতুরাজ গায়কোয়াড়, হার্শ দুবে, তানুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুরনর ব্রার, অভিমন্যু ইশ্বরন, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং আকাশ দীপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়