শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টেস্টে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ ক‌রে‌ছেন মে‌হেদী  মিরাজ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মাসে সিরিজ দিয়ে চার মাস পর টেস্ট খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে লাল বলের ক্রিকেটে এখন দলে নেই কোনো অধিনায়ক। বিসিবির কাছ থেকে প্রস্তাব পেলে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

গত জুনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ শেষে সাদা পোশাকের দলের নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর দলের কোনো টেস্ট ম্যাচ না থাকায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আগামী ১১ নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

মিরাজ ব‌লেন, আমার ব‌্যপারটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, তারা কীভাবে কাকে চিন্তা করছে। যেহেতু আমি ওয়ানডে অধিনায়কত্ব করছি, যদি এরকম আসে (টেস্ট দলের নেতৃত্বের প্রস্তাব), তাদের সঙ্গে আমি আলোচনা করব, তাদের পরিকল্পনা কী, আমি কীভাবে ভাবছি।

যদি দেয় (টেস্ট নেতৃত্ব), অবশ্যই করব। তবে সেটার একটা পরিকল্পনা থাকতে হবে। তারা কীভাবে চায়, আমি কীভাবে জিনিসটাই চাই, দুই পক্ষ একসঙ্গে কথা বলে এবং মানসিকভাবে যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই সেটা ভালো হবে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতলেও মিরাজের নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন উঠছে নিয়মিতই। ফলে দীর্ঘ মেয়াদে তাকে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে কি না, সেই সংশয়ও আছে।

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নিজেকে অধিনায়ক হিসেবে দেখছেন কি না – এমন প্রশ্ন করা হলে মিরাজ বলেন, “আমি অত দূর পর্যন্ত এখন চিন্তা করছি না। আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এক বছরের ভিতর যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়