শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:০৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত সেঞ্চুরিতে নাঈমের ১১ হাজার

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত খে‌লে‌ছেন নাঈম ইসলাম। তি‌নি অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চার দিনে ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪তম সেঞ্চুরি ৩৯ ছুঁই ছুঁই এই ব্যাটারের। পাশাপাশি পৌঁছে গেছেন লাল বলে ১১ হাজার রানের মাইলফলকে। 

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান তুষার ইমরানের। ১১৯৭২ রান তাঁর। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১১ হাজার করেছেন নাঈম। এই ম্যাচের আগে তাঁর রান ছিল ১০৯৫৩। সর্বোচ্চ ৩২টি সেঞ্চুরিও ছিল তুষারের, গত মৌসুমে তাঁকে ছাড়িয়ে যান নাঈম। তাঁর সেঞ্চুরিতে সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ডে দ্বিতীয় দিন শেষে ৮৭ রানের লিড নিয়েছে রংপুর বিভাগ। --- টি স্পোর্ট

প্রথম ইনিংসে ২২১ রান করেছিল ঢাকা বিভাগ। রংপুর আজ দিন শেষে ৮ উইকেটে ৩০৮ রান করেছে নিজেদের প্রথম ইনিংসে। ২২১ বল খেলে ১১১ রানে অপরাজিত নাঈম। ইনিংসে ছিল ১৬টি চার। তাঁর সঙ্গে ৪ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবেন রবিউল হক। তানবীর হায়দারের ব্যাট থেকে আসে ৪৫ রান। ঢাকার হয়ে রিপন মন্ডল ৪টি ও তাইবুর রহমান শিকার করেছেন ২ উইকেট।

খুলনায় আফিফ হোসেন ধ্রুবর হ্যাটট্রিক ও ৬ উইকেটের পর ফলোঅনে পড়েছে বরিশাল বিভাগ। খুলনা বিভাগ প্রথম ইনিংস থামে ৩১৩ রানে। জবাব দিতে নেমে আফিফের ঘূর্ণি জাদুতে ১২৬ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় বরিশাল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে তারা। ১১৯ রানে নেই ৪ উইকেট। এখনো পিছিয়ে ৬৮ রানে। 

রাজশাহীতে মাহমুদুল হাসান জয় (১২৭) ও ইয়াসির আলী রাব্বির (১২৯) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০১ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ। জবাব দিতে নেমে হাসান মুরাদের ঘূর্ণি বিষে নাকাল হয় রাজশাহী বিভাগ। ১৯৬ রানে গুটিয়ে যায় তারা। ৬ উইকেট নেন মুরাদ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৩৩ রান করেছে চট্টগ্রাম। লিড দাঁড়িয়েছে তাদের ৩৩৮ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০১ রান তুলেছে ময়মনসিংহ বিভাগ। আগের দিন ১০১ রান করেছিলেন আরিফুল ইসলাম। আজ আবু হায়দার রনি তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। 

১০৫ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৬টি ছক্কা ও ১০টি সাজিয়েছেন নিজের ইনিংসটি। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৯৮ রান করেছে সিলেট বিভাগ। স্বাগতিকেরা এখনো পিছিয়ে ২০৩ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়