শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায় 

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দেশ সফ‌রের আ‌গে নেপা‌লের কা‌ছে‌ টি- টো‌য়ে‌ন্টি  সি‌রি‌জে হোয়াইটওয়াশ হ‌য়ে‌ছি‌লো ও‌য়েস্ট ই‌ন্ডিজ। দল‌টি আজ চট্টগ্রা‌মে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে। সন্ধ‌্যা ৬টায় খেলা শুরু হ‌বে।  

টি-‌টো‌য়ে‌ন্টির এই সি‌রি‌জে শ‌ক্তির দিক দি‌য়ে এ‌গি‌য়ে র‌য়ে‌ছে স্বাগ‌তিক বাংলা‌দেশ। ক‌য়েক‌দিন আ‌গেই তারা ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে সি‌রিজ জি‌তে‌ছে। তার প‌রেও দু'দলের গল্পটা দু'রকম। টি-টো‌য়ে‌ন্টিতে টানা ৪ সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে, এই সিরিজে দু'দলের লক্ষ্যটা একই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি তিন মাসের মতো। তবে, বিশ্ব আসরে বরাবরই হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। মেগা আসরের আগে বাকি মাত্র ছয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখান থেকেই সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য অধিনায়কের।

মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি টাইগার শিবিরে। যদিও মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব নিয়ে হচ্ছে আলোচনা। গেলো বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০'তে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও লিটনের চোখে এই সিরিজে এগিয়ে ক্যারিবীয়ানরা।

ম্যাচ ডে'র আগে সাগরিকায় লম্বা সময় অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ফ্লাড লাইটের আলোতে বোঝার চেষ্টা করেছেন চট্টলার উইকেটের আচরণ। 
এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শর্টার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের কাছেও মহা গুরুত্বপূর্ণ। এদিকে, প্রথম টি-টোয়েন্টির একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। দলে ফিরছেন লিটন দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়