শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, দল পেতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান (ভিডিও)

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দল পাওয়া ও ধরে রাখার জন্য ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) জমা দেওয়ার শেষ দিনেও আবেদন করেনি তারা। গত দুই আসরের চ্যাম্পিয়নরা না থাকলেও ১০টি প্রতিষ্ঠান বিপিএলে আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। বিসিবি সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চল নির্ধারণ করেছে—এগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এরমধ্যে কমপক্ষে পাঁচটি দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা চলছে। 

ফরচুন বরিশালের না থাকার আভাস অবশ্য আগে থেকেই ছিলো। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে তামিম ইকবালের সঙ্গে বর্তমান সভাপতি আমিনুল ইসলামের দূরত্ব স্পষ্ট। ফরচুনের সঙ্গে যেহেতু তামিম জড়িয়ে আছেন, কাজেই বিপিএল থেকে দূরে থাকতে চাইছেন তারা। 

গত আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসই কেবল এবারও আগ্রহ প্রকাশ করেছে। রংপুর রাইডার্স থাকবে আগের মতোই বসুন্ধরা গ্রুপের অধীনে। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে ওয়ালটন ও রিমার্ক হার্লান। রাজশাহী কিংসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে দেশ ট্রাভেলস।

আগে বিসিবির সঙ্গে আর্থিক জটিলতা থাকলেও, চিটাগাং কিংসও এবার আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানার অধিকার পাওয়ার জন্য আবেদন করেছে এসকিউ স্পোর্টসও। উৎস: ডেইলি স্টার ও বিডিক্রিকেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়