শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শেষ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, কো‌নো প‌রিবর্তন নেই

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে জিতেছিল শাই হোপের দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজ শুরুর আগে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছিল। মূলত সিরিজের মাঝ পথে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ হাতে রেখেছিলেন নির্বাচকরা।

এবার তৃতীয় ম্যাচের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সিরিজ হারলেও প্রথম দুই টি-টোয়েন্টির দলের প্রতি আস্থা রেখেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। ফলে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়