শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌ক্রিকেটার মাহমুদ উল্লাহ হাসপাতালে ভর্তি, দোয়া চাইলেন স্ত্রী

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল থেকে অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের কী হয়েছে তা না জানালেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী জান্নাতুল কাওসারের শেয়ার করা ছবি দেখে অসুস্থতার ব্যাপারটি প্রকাশ্যে এসেছে। ফেসবুকে তিনি লিখেছেন, 'আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!'

শেয়ার করা ছবিতে রিয়াদকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। তার স্ত্রী আরও লিখেছেন, 'সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।

এদিকে, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে জ্বরে ভুগছেন মাহমুদউল্লাহ। তিন-চারদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন কিছুটা ভালোর দিকে। 

৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলা এই সাবেক অধিনায়ক এই টুর্নামেন্ট দিয়ে ওয়ানডে ফরম্যাটকেও বিদায় জানান।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলে যাচ্ছেন রিয়াদ। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতেও ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়