শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১০ দলের বিপিএলের আসর বস‌বে জানুয়া‌রি‌তে

স্পোর্টস ডেস্ক : এবা‌রের বাংলা‌দেশ প্রিমিয়ার লিগ (‌বি‌পএল) জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। তবে আসরে  কয়টি দল অংশ নেবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিপিএলে দল নিতে এরই মধ্যে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব শাখাওয়াত হোসেন জানিয়েছেন তারা ভবিষ্যতে ১০ দলের বিপিএলের ভাবনায় আছেন। আসন্ন বিপিএলে ৫-৬টি দল অংশ নিলেও আগামীতে সাতটি থেকে আটটি দলে বাড়ানো হবে। তাতে করে ৫ বছর পর ১০ দলের বিপিএল আয়োজন করা সম্ভব হবে বলে বিশ্বাস বিসিবি সহ-সভাপতির।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'আমরা ইতোমধ্যে ১০টা দলের নাম দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য—সম্ভব হলে, এই পাঁচ বছরের শেষ বছরে হলেও আমরা ১০টা দল নিয়ে টুর্নামেন্ট চালাব। তো আমরা পরবর্তীতে হয়তো সাতটা আনব, এরপর আটটা আনব। আমাদের সক্ষমতার ওপরও বিষয়টা নির্ভর করে। আপনি দেখুন, খেলা তো শুধু ঢাকার মাঠে হয় না।'

তিনি মনে করেন বিপিএলে দল বাড়লে ক্রিকেটারদের জন্যও ভালো হবে। এ ছাড়া ভবিষ্যতে ভেন্যুও আরও বাড়ানো হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন শাখাওয়াত হোসেন। বর্তমানে ১০ দল নিয়ে আয়োজন করা হচ্ছে আইপিএল। এক সময় তাদের মতো ১০ দলের বিপিএল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শাখাওয়াত হোসেন আরও বলেন, 'এখন যদি রাজশাহীতে একটা খেলা নেওয়া হয়, তাহলে সেখানে সব দল থাকা, সুযোগ-সুবিধা—এসবেরও বিষয় আছে। তাই আমরা চাই দল বাড়াতে। দল বাড়লে খেলোয়াড়দের জন্যও ভালো হবে। আবার দেখতে হবে, ওই মানের খেলোয়াড় আছে কিনা। সবকিছু মিলিয়ে আমাদের মানসিকতা অগ্রগতিমূলক। 

আমরা ১০টা দলের কাঠামো দিয়েছি, এবং চাই একসময় যেন আইপিএলের মতো ১০ দল নিয়ে লিগটা চালাতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়