শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তিন প্রতিষ্ঠান বিপিএলের প্রাথমিক তালিকা থেকে বাদ

স্পোর্টস ডেস্ক : বিপিএলে দল পেতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে এই আলোচনায় ৯টি প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। এর মধ্যে ছিল না এস কিউ স্পোর্টস বা চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস।

এই দুটি প্রতিষ্ঠান বিপিএলে দল পাচ্ছে না এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে প্রাথমিক তালিকায় টিকে গেছে দেশ ট্রাভেলস। তবে বাদ পড়েছে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে নোয়াখালির ফ্র্যাঞ্চাইজি নিতে চেয়েছিল বাংলা মার্ক। তাদেরকে প্রাথমিক যাচাই বাছাই শেষে বাদ দেয়া হয়েছে। -- ক্রিক‌ফ্রেঞ্জি

 এবার বিপিএলে দল পাচ্ছে না খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রিও। তবে কী কারণে তারা বাদ পড়েছে তা জানা যায়নি। বিপিএলের গত কয়েক আসরে নিয়মিত ছিল খুলনার এই ফ্র্যাঞ্চাইজিটি। 

তাদের হয়ে বিপিএলে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের মতো ক্রিকেটার।
এ প্রসঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, '১১ টা থেকে ৮ টা করা হয়েছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি... ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। 

এই তিনটা কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালেটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে।

তিনি আরও যোগ করেন, 'বিপিএলের গভর্নিং কাউন্সিলের তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। 

চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন, আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ৪ তারিখে ঘোষণা করা হবে।

আগে থেকেই শোনা যাচ্ছিল বিপিএলের এবারের আসরে মোট ৬টি দল অংশ নিতে পারে। ফলে এই ছয়টি দলের জন্য এবার মোট আটটি প্রতিষ্ঠান লড়াই করছে। এর মধ্যে রংপুর রাইডার্স নিশ্চিতভাবেই রংপুরের ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে চ লেছে। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চায় ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড।

তারা চূড়ান্ত তালিকায় টিকে গেছে। চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড ঢাকার ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে। তারাও টিকে গেছে। এসএস গ্রুপ কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে। নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলস পেতে চাইছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। বরিশালের ফ্র্যাঞ্চাইজির জন্য আকাশবাড়ি হলিডেজ। সিলেটের ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে জেএম স্পোর্টস এন্টারটেইনমেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়