শিরোনাম
◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আব্দুর রাজ্জাক আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের টিম ডিরেক্টর 

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ দ‌লের সা‌বেক স্পিন বোলার আব্দুর রাজ্জাক বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন।  পরবর্তীতে নির্বাচকের চাকরি ছেড়ে হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। বর্তমান নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন রাজ্জাক। 

এবার আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ‘টিম ডিরেক্টর’ হিসেবে কাজ করবেন দে‌শের সাবেক এই স্পিনার।
বাংলাদেশ জাতীয় দলের ভালো-মন্দের বিষয়গুলো দেখভাল করে ক্রিকেট অপারেশন্স কমিটি। 

কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় আধুনিক ক্রিকেটের সঙ্গে চাহিদা মেলাতে পারছেন না নাজমুল আবেদিন ফাহিম! এমন অভিযোগের প্রেক্ষিতেই আমিনুল ইসলাম বুলবুল, রাজ্জাক, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটকে নিয়ে ছায়া কমিটি গঠনের কথা ভাবছে বিসিবি।

গণমাধ্যমে এমন গুঞ্জন থাকলেও এখনো এমন কোনো কমিটি গঠন করেনি বোর্ড। ছায়া কমিটি গঠন না করলেও আয়ারল্যান্ড সিরিজে নতুন করে টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে বিসিবি। 

নাজমুল হাসান পাপনের বোর্ডের সময় বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি বিশ্বকাপেও একই ভূমিকায় ছিলেন তিনি। বেশ কয়েকবার তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ছাড়া কোচের সঙ্গে দুরত্বের বিষয়টিও স্পষ্ট ছিল। টিম ডিরেক্টর হিসেবে রাজ্জাকের ভূমিকা কেমন হবে সেটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।

রাজ্জাক বলেন, ‘আসলে আমি চেষ্টা করব এভাবে থাকার জন্য যে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা প্রয়োজন মনে করে অবশ্যই আমার কিছু ইনপুট থাকবে ওইখানে।

 আর যদি ওরা মনে করে আমার ইনপুট না হলে ভালো হবে বা চলবে অথবা আমি যদি ফিল করি কোনো ধরনের সমস্যা হচ্ছে তাহলে তাদের সঙ্গে আলোচনা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়