শিরোনাম
◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মাদক কেড়ে নিলো জিম্বাবু‌য়ের ক্রিকেটার শন উইলিয়ামসের ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক : এই ক্রিকেটার জিম্বাবুয়ে দলের নিয়মিত সদস্য ছিলেন। পারফর্মও করেছেন ধারাবাহিকভাবে। অথচ ৩৯ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার শন উইলিয়ামসের ক্যারিয়ারটা শেষ হলো মাদকের ছোবে‌লে। 

চলতি বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার শুরুর আগে নিজে থেকেই সরে দাঁড়ান উইলিয়ামস। পরে এক তদন্তে জানা গেছে ডোপ টেস্টে ধরা পড়ার ভয়ে নিজেকে গুটিয়ে নেন।

কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটের এক তদন্তে ঠিকই স্বীকার করতে বাধ্য হয়েছেন। আর সবকিছু বিবেচনা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও সাফ জানিয়ে দিয়েছে ভবিষ্যতে আর কখনো তাকে দলে বিবেচনা করা হবে না। --- ডেই‌লি ক্রিকেট

মাদকের পাশাপাশি উইলিয়ামসের শৃঙ্খলা জনিত সমস্যার কথাও নতুন নয়। জিম্বাবুয়ে ক্রিকেটের দেওয়া বিবৃতিতেও তা উল্লেখ ছিল।

সংস্থাটি যেমনটা বলছিল, 'বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের কাছ থেকে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দলীয় নীতিমালা ও অ্যান্টি-ডোপিং নিয়মের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রত্যাশা করি।'

২০২৫ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অলরাউন্ডারের সাথে চুক্তি আছে জিম্বাবুয়ে ক্রিকেটের। এরপর আর তা নবায়ন করা হচ্ছে না বলে সাফ জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা।

উল্লেখ্য, জিম্বাবুয়ের জার্সিতে ২৪ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৮৫ টি-টোয়েন্টি খেলেছেন উইলিয়ামস। রান করেছেন প্রায় ৯ হাজার। বল হাতে উইকেটও নিয়েছেন ১৬১ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়