শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অবশেষে জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর নিজের পদ ছাড়ছেন। গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছিলেন সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল, তবে ব্যক্তিগত কারণে জাতীয় দলের সঙ্গে এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ক্রিকবাজ জানিয়েছে, সালাউদ্দিন ইতোমধ্যেই বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের শীর্ষ স্থানীয় এই কোচ নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ক্রিকবাজকে সংক্ষেপে বলেন সালাউদ্দিন বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’

বিসিবি যখন ডেভিড হেম্পের সঙ্গে সম্পর্ক শেষ করে, তখন থেকেই ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন সালাউদ্দিন। তবে দলের সাম্প্রতিক ব্যর্থতার পর থেকে তিনি সমালোচনার মুখে পড়েন।

এরই ধারাবাহিকতায় বিসিবি আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। সফরে তারা দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

সিলেটে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয় টেস্ট ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ নভেম্বর, আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়