শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৩:০১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রক্ষণভা‌গের খে‌লোয়াড়‌কে লাথি মেরে সুয়ারেজ আবার নি‌ষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : লুইস সুয়ারেজের খে‌লোয়া‌ড়ি জীব‌নে বিতর্ক আর শাস্তি যেন পিছুই ছাড়ছে না । মাঠে বিতর্ক আর শাস্তি যেন পিছুই ছাড়ছে না লুইস সুয়ারেজের। মাঠে অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়ে আরও একবার শাস্তি পেলেন ইন্টার মায়ামির এই তারকা স্ট্রাইকার। এবার তার নিষেধাজ্ঞা এক ম্যাচের।

এতে ন্যাশভিলের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বড় একটা ধাক্কা খেলো তার দল। প্লে-অফের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন না উরুগুইয়ান ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় গত রোববার অনুষ্ঠিত প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে এক অফ দ্য বল ইনসিডেন্টের কারণে সুয়ারেজকে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি। ম্যাচের ৭১ মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন তিনি। --- যমুনা‌নিউজ

ম্যাচ চলাকালীন অবশ্য ওই ঘটনার জন্য কোনো কার্ড দেখাননি রেফারি। এমনকি ধরা হয়নি কোনো ফাউলও। তবে নিয়ম অনুযায়ী এমন ক্ষেত্রে ম্যাচের পরেও এমএলএস ডিসিপ্লিনারি কমিটি যথাযথ শাস্তির ব্যবস্থা নিতে পারে।

আগামী শনিবার (৮ নভেম্বর) শিরোপা লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে প্লে-অফের তৃতীয় রাউন্ডে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

মাঠে অসদাচরণের একাধিক পুরোনো রেকর্ড আছে সুয়ারেজের। প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ানোর দায়ে তিনবার নিষেধাজ্ঞার শাস্তিও পেয়েছেন তিনি। একবার বর্ণবাদের দায়েও সাজা পেতে হয় ৩৮ বছর বয়সী এই ফুটবলারকে।

গত সেপ্টেম্বরে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর রেগেমেগে প্রতিপক্ষের একজনকে থুতু মারার অপরাধে সুয়ারেজকে তিন ম্যাচে নিষিদ্ধ করে এমএলএস। এছাড়া, লিগস কাপ আয়োজক কমিটি তাকে নিষিদ্ধ করেছিল ছয় ম্যাচে।

 কাণ্ড ঘটিয়ে আরও একবার শাস্তি পেলেন ইন্টার মায়ামির এই তারকা স্ট্রাইকার। এবার তার নিষেধাজ্ঞা এক ম্যাচের।

এতে ন্যাশভিলের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বড় একটা ধাক্কা খেলো তার দল। প্লে-অফের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন না উরুগুইয়ান ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় গত রোববার অনুষ্ঠিত প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে এক অফ দ্য বল ইনসিডেন্টের কারণে সুয়ারেজকে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি। ম্যাচের ৭১ মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন তিনি। ম্যাচ চলাকালীন অবশ্য ওই ঘটনার জন্য কোনো কার্ড দেখাননি রেফারি। এমনকি ধরা হয়নি কোনো ফাউলও। তবে নিয়ম অনুযায়ী এমন ক্ষেত্রে ম্যাচের পরেও এমএলএস ডিসিপ্লিনারি কমিটি যথাযথ শাস্তির ব্যবস্থা নিতে পারে।

আগামী শনিবার (৮ নভেম্বর) শিরোপা লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে প্লে-অফের তৃতীয় রাউন্ডে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

মাঠে অসদাচরণের একাধিক পুরোনো রেকর্ড আছে সুয়ারেজের। প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ানোর দায়ে তিনবার নিষেধাজ্ঞার শাস্তিও পেয়েছেন তিনি। একবার বর্ণবাদের দায়েও সাজা পেতে হয় ৩৮ বছর বয়সী এই ফুটবলারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়