শিরোনাম
◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল

স্পোর্টস ডেস্ক :ক্রিকেট মা‌ঠের এক সম‌য়ের আশার ফুল মোহম্মদ আশরাফুল এবার ক্রিকেট প্রেমী‌দের সাম‌নে হা‌জির হ‌লেন জাতীয় দ‌লের কোচ হ‌য়ে। ২০১৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল। এরপর ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হন।

প‌রে ফিরে এসেছেন, ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। কিন্তু আর জায়গা হয়নি জাতীয় দলে। আর এখন তো ভূমিকা বদলে হয়ে গেছেন কোচ।

তবে আশরাফুল আবারও জাতীয় দলের ড্রেসিং রুমে ফিরছেন। এবার ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তাকে নিয়োগ দিয়েছে বিসিবি।

সম্প্রতি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে টাইগার ক্রিকেটের প্রথম সুপার স্টার জানালেন এই অনুভূতি দারুণ।

তিনি বলেন, 'এই দলটার ড্রেসিংরুমে আমার আবার ঢোকা হবে ভেবে ভালো লাগছে। ১৩ টা বছর একজন খেলোয়াড় হিসেবে এই ড্রেসিংরুমে ছিলাম। অনেক কোচের অধীনে খেলেছি, সেই অভিজ্ঞতাই এখন অন্য প্লেয়ারদের সাথে শেয়ার করবো। ভালো ব্যপার।

কোচ হয়ে স্বল্প সময়ে অনেক কিছু বদলে দিবেন টাইগার ব্যাটারদের, এমন প্রত্যাশা করা বেমানান। আশরাফুল নিজেও সেটা ভালো করে বুঝেন। তাইতো টেকনিক্যাল দিকের চেয়ে আশরাফুলের নজর মানসিক দিক উন্নতিতে।

তিনি বলেন, 'ক্রিকেটে টেকনিক্যাল দিক ছাড়াও মানসিক পরিপক্কতার অনেক দরকার আছে। এই ব্যপারগুলো নিয়েই আমি প্লেয়ারদের সাথে আলোচনা করবো। আপনার মাইন্ড ক্লিয়ার থাকলে ব্যাটিং বা অন্যান্য পারফরম্যান্সও ভালো থাকবে। আমি এই দিকটার উপর জোর দিবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়