শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌বি‌পিএল, তাস‌কিন আহ‌মেদ যোগ দি‌চ্ছেন ঢাকা ক্যাপিটালসে 

স্পোর্টস ডেস্ক : বি‌পিএ‌লের এবা‌রের আস‌রে তাস‌কিন আহ‌মেদ‌কে দ‌লে নি‌চ্ছে ঢাকা ক‌্যা‌পিটালস। ফ্রাঞ্চাই‌জির স‌ঙ্গে যুক্ত এক‌টি সূত্র এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে। গত আসরে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। ঢাকার বিপক্ষে একটি ম্যাচে রাজশাহীর হয়ে তিনি একাই ৭ উইকেট নিয়েছিলেন। সবকিছু ঠিক থাকলে এবার তিনি সে ঢাকার হয়েই খেলবেন।

বিপিএলের আগামী আসর মাঠে গড়ানোর কথা ১৯ ডিসেম্বর। যা হবে পাঁচ দল নিয়ে। ইতোমধ্যে নামও ঠিক করে দিয়েছে বিসিবি। 

অংশগ্রহণের টিকিট পাওয়া পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে বিপিএলের ড্রাফট। তবে সবার আগে তাসকিন দলে ভিড়িয়ে চমক দেখালো ঢাকা।
 
এবারের বিপিএলে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল ১১টি প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ দেয়া হয় ৩ প্রতিষ্ঠানকে। এরপর চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে আরও ৩ প্রতিষ্ঠান। 

যাচাই-বাছাইয়ের পর ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস নামের প্রতিষ্ঠান। গত বিপিএলেও তারা একই নামে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ছিল। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। তারাও গত বিপিএলে ছিল।

রাজশাহী ওয়ারিয়র্স নামে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েছে নাবিল গ্রুপ। সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি নামের প্রতিষ্ঠান। আর চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস নামে প্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়