শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের পর এবার ভারতের মাটিতে মাঠে গড়ানোর অপেক্ষায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এই ইভেন্ট ২০২৬-এর ফেব্রুয়ারিতে শুরু হয়ে শেষ হওয়ার কথা মার্চে। ২০ দলের টুর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। তবে, তার আগে এবার ভেন্যু নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে স্বাগতিক ভারত।

মোট সাতটি ভেন্যুতে এবার ২০ দলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা স্বাগতিকদের। যার মধ্যে ভারতের আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইয়ে মাঠে গড়াতে পারে বিশ্বকাপের ম্যাচগুলো। আর বাকি দুইটি ভেন্যু নির্বাচন করা হবে শ্রীলঙ্কা থেকে। 

যদিও, সেই ভেন্যুগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে, প্রশ্ন হলো বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে কোথায়? বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্রো মোদী স্টেডিয়ামে। এমন খবর প্রকাশ করেছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। ইতোমধ্যেই ভেন্যু নিয়ে আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিসিআই।

এছাড়াও, যে সব স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ মাঠে গড়িয়েছে সেখানে আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে না বলেও জানিয়েছে বিসিসিআই। তাই গোহাটি, বিশাখাপত্তম, ইন্দোর ও নাভি মুম্বাই ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে। তবে, পাকিস্তান সেমিফাইনালে উঠলে সেক্ষেত্রে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। শুধু তাই নয়, ভারত-পাকিস্তান ফাইনাল হলে তাও মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যুতেই। আর শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে তবে, নিজেদের ঘরের মাটিতেই ম্যাচ খেলবে দলটা।

ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো। স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত। আর ৭ দল হিসেবে জায়গা করে নেয় আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

পরে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব খেলে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে। এশিয়া-প্যাসিফিক থেকে ওমান, নেপাল ও আরব আমিরাত খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়