শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : হংকং সি‌ক্সে‌সে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে বাংলা‌দে‌শের প্রথম ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ দল।  আকবর আলীর ব্যাটিং তাণ্ডব ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্ণি জাদুতে মং ককে পরের ম্যাচে পেল বাংলাদেশ দারুণ জয়।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক লাহিরু দিলশান। ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে বাংলাদেশ তোলে ৭৫ রান রান। জবাবে ৫.১ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ৬১ রানে। --- টি স্পোর্টস

মং ককের মিশন রোড ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওভারেই ব্যাটিং ঝড় তোলেন বাংলাদেশের ওপনোর  হাবিবুর রহমান। ধনঞ্জয়া লক্ষণের এক ওভারে তোলেন ২০ রান। ইনিংসের চতুর্থ বলে অবশ্য গোল্ডেন ডাকে আরেক ওপেনার জিসান আলমকে ফেরান লক্ষণ। 

দুই নম্বরে নেমে তাণ্ডব চালান আকবর আলী। ৯ বলে ৩২ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। যার সৌজন্যে ৬ উইকেটে ৭৫ রান তোলে বাংলাদেশ।

৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১২ বলে ১৮ রান এসেছে লক্ষণের ব্যাট থেকে। লাহিরু সামারাকুন ৭ বলে ১৩ ও তানুকা দাবারে করেছেন ৩ বলে ১৩ রান। তবে দলকে জেতানোর মতো ইনিংস খেলে যেতে পারেননি কেউ। ২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের মোসাদ্দেক। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়