শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:২০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহানারার বিস্ফোরক অভিযোগ, এবার মুখ খুললেন সেই সাবেক নির্বাচক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার করা ‘যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের’ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

বর্তমানে চীনে অবস্থানরত মঞ্জুরুল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।’

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। জাহানারার ভাষায়, ‘উনি আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলছে— ‘তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে।’

সাবেক অধিনায়িকা আরও জানান, বিষয়টি একাধিকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান শফিউল আলম নাদেলসহ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিবি জানিয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এক সদস্যের পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ বিসিবি গভীরভাবে লক্ষ্য করেছে। যেহেতু বিষয়টি সংবেদনশীল, তাই অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিসিবি জানায়, কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়