শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন

স্পোর্টস ডেস্ক : জোহরান মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। ভারতীয় বংশোদ্ভুত মামদানি মেয়র হওয়ার আগে থেকেই আলোচনায়। এবার ভিন্ন কারণে আলোচনায় মামদানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল থেকে ভাসছে একটি ছবি। যা প্রথম পোস্ট করেছে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ক্রিকেট উগান্ডা)। এক্স হ্যান্ডলে সাতজন তরুণ খেলোয়াড়ের ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি (বাঁ থেকে দ্বিতীয়) একসময় আমাদের ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে স্থানীয় লিগে ছক্কার পর ছক্কা মেরেছেন।

ক্রিকেট উগান্ডার এই পোস্টের পর রীতিমত হইচই পড়ে গেছে। আলোচনা চলছে মামদানি অতীতে ক্রিকেট খেলেছেন কিনা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য স্পোর্টিং নিউজ’ জানিয়েছে, উগান্ডায় বেড়ে ওঠার সময়ে স্থানীয় ডেভেলপমেন্ট ক্রিকেট লিগে খেলেছেন মামদানি। আফ্রিকার দেশটির ঘরোয়া প্রতিযোগিতায় ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে খেলেছেন নিউইয়র্কের এই প্রথম নির্বাচিত মুসলিম মেয়র।

মামদানির ক্রিকেটে সংশ্লিষ্টতা নিয়ে প্রতিবেদন করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। তারা জানিয়েছে, নিউইয়র্কে ব্রোনক্স হাই স্কুল অব সায়েন্সে পড়াকালীন তিনি স্কুলের প্রথম ক্রিকেট দলের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। মামদানিদের সেই দল যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুল অ্যাথলেটিক লিগে (পিএসএএল) ক্রিকেটের প্রথম মৌসুমে খেলায় অংশ নিয়েছিল।

ক্রিকেট খেলার কথা মামদানি নিজেও জানিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন, ক্রিকেট থেকে তিনি একতা শিখেছেন। মামদানি শুধু ক্রিকেটই খেলেননি, তিনি ফুটবলেও বড় ভক্ত। নিউইয়র্কের নবনির্বাচিত এ মেয়র আর্সেনালের বড় ভক্ত।

মামদানির মা–বাবা ভারতীয়। মা মীরা নায়ার ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। বাবা মাহমুদ মামদানি নৃবিজ্ঞানী। ১৯৮৯ সালে উগান্ডায় তাদের প্রথম সাক্ষাৎ হয়। এই ঘরে মামদানির জন্ম, তবে সেটি উগান্ডার কাম্পালায়। মামদানির বয়স যখন সাত বছর, তখন তাদের পরিবার স্থায়ীভাবে নিউইয়র্কে চলে যায়। এমনটাই জানিয়েছে ‘দ্য স্পোর্টিং নিউজ’। উগান্ডা ও যুক্তরাষ্ট্রের যৌথ নাগরিক মামদানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়