শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:১৪ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি 

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের সা‌বেক সভাপ‌তি ফারুক আহ‌মেদ হার্ট অ্যাটাক হ‌য়ে‌ছে।  বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, রোববার দুপুরে হার্ট অ্যাটাক করেন ফারুক। দ্রুত হাসপাতালে নেওয়ার পর বিকেলে এনজিওগ্রাম সম্পন্ন করে হার্টে রিং পরানো হয়। সূত্রটি আরও জানায়, সাবেক এই ক্রিকেটারের হার্টে একটি ব্লক ধরা পড়েছে।

৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক। ৯ মাস সেই দায়িত্বে ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই সাবেক অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়