শিরোনাম
◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন—চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

স্পোর্টস ডেস্ক : আবু ধাবিতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মিনি নিলাম হবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের ১৫-১৬ তারিখ নাগাদ ইভেন্ট হবে। এবার নিয়ে তৃতীয় বছরও দেশের বাইরে হবে নিলাম। 

শেষ দুটো আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল জেদ্দা ও দুবাইয়ে। এবার মিনি নিলাম হবে আবু ধাবিতে।  ---- আজকাল

আইপিএল-২০২৬ মরশুমের উত্তেজনা বাড়তে শুরু করে দিয়েছে। আইপিএলের  অফিসিয়াল সম্প্রচারক চ্যানেল জিওস্টার স্পষ্ট করে দিয়েছে যে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা ১৫ নভেম্বর ঘোষণা করবে। 

ব্রিসবেনে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ধুয়ে যায়। ভারত সিরিজ জিতে নেয়। তার পরই  আইপিএল-এ খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার প্রতীক্ষিত দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়। 

আইপিএল ২০২৬-এর নিলাম ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত। 

যেহেতু গত বছরই একটি মেগা নিলাম হয়েছিল আইপিএলে। ফ্র্যাঞ্চাইজিগুলি যাতে তিন বছরের চক্রের জন্য দল তৈরি করতে পারে, তাই এই বছর ধরে রাখা খেলোয়াড়ের সংখ্যা কিছুটা আলাদা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি দল কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে তার কোনও সীমা থাকবে না।

বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ট্রেডিং উইন্ডোতে সক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে। এমন একটি সময়ে উইন্ডো সক্রিয় যখন খেলোয়াড়দের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি বিনিময় করতে পারে বা কিনতে পারে। 

এই উইন্ডোটি তিনটি পর্যায়ে কাজ করে। একটি মরসুম শেষ হওয়ার সাত দিন পরে খোলে উইন্ডো। নিলামের এক সপ্তাহ আগে বন্ধ হয়ে যায়। তারপর নিলাম শেষ হওয়ার পরপরই আবার খোলে। অবশেষে নতুন মরশুম শুরু হওয়ার এক মাস আগে তা বন্ধ হয়ে যায়।

আইপিএল ২০২৬-এর মিনি-নিলামের কাউন্টডাউন, রিটেনশনের সময়সীমা দ্রুত এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে জল্পনা এবং কৌশলগত পরিকল্পনার স্বাভাবিক উন্মাদনা তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়