শিরোনাম
◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন—চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সা‌ড়ে ৩ বছর পর সেঞ্চুরির স্বাদ পে‌লেন মাহমুদুল হাসান জয় 

স্পোর্টস ডেস্ক : দুই বছর আ‌গে টেস্টে সবশেষে ফিফটি করেছিলেন। সেঞ্চুরির বিরতিটা আরও বেশি সা‌ড়ে তিন বছ‌রের। স্পষ্টই, লাল বলে একদমই ছন্দে ছিলেন না মাহমুদুল হাসান জয়। 

শ্রীলঙ্কা সফরে দল থেকেও বাদ পড়েন। তবে ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের কল্যাণে আবারও জাতীয় দলে ফেরেন। প্রয়োজন ছিল প্রত্যাবর্তনের জন্য একটি বড় ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিন সে কাজটি সারলেন অসাধারণ এক সেঞ্চুরিতে। --- টি স্পোর্টস

দিনের ৫৭তম ওভারে জর্ডান নিলের দ্বিতীয় বলে গালি দিয়ে দারুণ চারে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন জয়। আরেক ওপেনার সাদমান ইসলাম (৮০) সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও জয় অপরাজিত আছেন ১২৬ রানে। দুই ওপেনারের সৌজন্যে বাংলাদেশ প্রথম ইনিংসে এরই মধ্যে স্কোরে জমা করেছে ১ উইকেটে ২৪৮ রান। সফরকারীদের চেয়ে এখনো পিছিয়ে ৩৮ রানে।

জয়ের সঙ্গে ৩৯ রানে ব্যাটিং করছেন অভিজ্ঞ মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে জয়-মুমিনুলের জুটিও জমে উঠেছে, ১৫৪ বলে ৭৮ রান জমা করেছেন দুজনে। তার আগে  ওপেনিং জুটিতে সাদমান-জয় যোগ করেন ১৬৮ রান। ম্যাথু হামফ্রিজের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট করার চেষ্টায় পরাস্ত সাদমান।

 ব্যাটের নিচের কানা ছুঁয়ে বল চলে গেল উইকেটরক্ষকের গ্লাভসে। আম্পায়ার শুরুতে আউট দিলেন না। রিভিউ নিয়ে সাদমানকে ফেরাল আয়ারল্যান্ড, ভাঙে বাংলাদেশের ম্যারাথন উদ্বোধনী জুটি। 

১০৪ বলে ৮০ রান আসে সাদমানের ব্যাট থেকে। তবে দেখে-শুনে ব্যাট চালিয়ে ১৯০ বলে সেঞ্চুরি করেন জয়। ২০২২ সালে মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছিলেন, সাড়ে তিন বছর পর দ্বিতীয়বার তিন অঙ্কের দেখা পেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়