শিরোনাম
◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন—চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০২:১৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেঞ্চুরি করে ফিরলেন শান্ত, লিড তিনশোর কাছে  

সিলেটে তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পরও চলছে বাংলাদেশের দাপট। আইরিশ বোলিং গুঁড়িয়ে ওয়ানডে মেজাজে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগ্রাসী ফিফটি করে আউট হয়ে গেছেন লিটন দাস। বাংলাদেশ লিড তিনশোর কাছে। 

অ্যান্ডি ম্যাকব্রিনের বল প্যাডেল সুইপ করে সেঞ্চুরি স্পর্শ করেন শান্ত। ১১২ বলে তিন অঙ্ক স্পর্শ করতে ১৪ চার মারেন বাঁহাতি ব্যাটার। ঠিক পরের বলেই অবশ্য আউট হয়ে গেছেন তিনি। ৫৪৫ রানে ৬ষ্ঠ উইকেট হারিয়েছে বাংলাদেশ। খানিক পর মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ১৭ করে ফিরলে ৫৬১ রানে পড়ে ৭ম উইকেট। লিড ততক্ষণে হয়ে গেছে ৩৭৫ রানের। 

এর আগে ছয়ে নামা লিটন ৬৬ বলে ৮ চার, ১ ছক্কায় করে যান ৬০ রান। ৬১ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতি থেকে ফেরেন শান্ত। লিটনের সঙ্গে তার জুটিটা জমে উঠে দ্রুত। আইরিশ বোলারদের দিশেহারা করে রান আনছিলেন তারা। দুজনেই মনে হচ্ছিল থামবেন সেঞ্চুরির পর। লিটন দাপট দেখিয়ে খেলতে থাকা অবস্থায় হুট করেই  ফিরে যান ৬০ রান করে। এতে ১০৭ বলে ৯৮ রানের জুটিটা ভেঙে যায়। 

শান্ত তার ৮ম টেস্ট সেঞ্চুরি পেতে কোন ভুল করেননি। সেঞ্চুরির পর পরই আউট হয়ে গেলেও দল হিসেবে বাংলাদেশের অবস্থান ভীষণ মজবুত। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়