শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভার‌তের বিরু‌দ্ধে লড়াই জ‌মি‌য়ে‌ছি‌লো বাংলা‌দেশ। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না বন্যা আক্তার ও হিমু বাছাড়। ভারতের কাছে হেরে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মিশ্র ইভেন্টে রূপা জিতল স্বাগতিকরা।

আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ ১৫১-১৫৩ পয়েন্টে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে যায় ভারতের কাছে। বাংলাদেশের বন্যা আক্তার ও হিমু বাছাড় জুটি ভারতের দীপশিখা ও অভিষেক বর্মার বিপক্ষে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি।

এটি এশিয়ান আর্চারির সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশের প্রথম কম্পাউন্ড পদক। এর ফলে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি রূপার পদক অর্জন করেছে — একটি রিকার্ভ ও একটি কম্পাউন্ড বিভাগে। এর আগে ২০২১ সালে রিকার্ভ মিশ্র দলীয় ইভেন্টে প্রথম রূপা জিতেছিল বাংলাদেশ।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সব আসর মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত মোট চারটি পদক জিতেছে। ২০২১ সালের আসরে তিনটি পদকের মধ্যে দুটি ছিল ব্রোঞ্জ — যথাক্রমে রিকার্ভ পুরুষ ও মহিলা দলীয় ইভেন্টে।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত কম্পাউন্ড মিশ্র দলের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া ১৫৬-১৫৫ পয়েন্টে কাজাখস্তানকে হারায়।

কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে চমক দেখায় কাজাখস্তান। তারা রোমাঞ্চকর লড়াইয়ে ২৩০-২২৯ পয়েন্টে (৫৭-৫৬, ৫৬-৫৮, ৫৮-৫৮, ৫৯-৫৭) ভারতকে হারিয়ে জিতে নেয় স্বর্ণ। বিজয়ী কাজাখ দলে ছিলেন বুনিয়দ মিরজামেতোভ, দিলমুখামেত মুসা ও আন্দ্রে ত্যুতিউন। এ বিভাগে দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পায় থাইল্যান্ডকে টাইব্রেকে হারিয়ে। ২৩৫-২৩৫ সমতায় ম্যাচ শেষ হওয়ার পর শুট-অফে ৩০-২৯ ব্যবধানে জয় তুলে নেয় কোরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়