শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৯:৩৯ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনাকে ছাড়াই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ

প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ঢাকায়। ১৩ দলের অংশগ্রহণে বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও শেষ দিকে এসে বেঁকে বসেছে আর্জেন্টিনা। ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। স্বাগতিক হিসেবে আমরা আবাসন ও অন্য সুযোগ-সুবিধা দিচ্ছি। যাতায়াতের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের। হয়তো বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জতিক কাবাডি ফেডারেশন ও আর্জেন্টিনার মধ্যে কোনো কিছু হয়েছে।’

আর্জেন্টিনা না আসায় অংশ নিচ্ছে ১২ দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, চায়নিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। ইতোমধ্যেই জাঞ্জিবার বাংলাদেশে এসেছে। আজ রাতে আরও দুই দেশের ঢাকা আসার কথা রয়েছে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৭ নভেম্বর শুরু হবে নারী বিশ্বকাপ। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ১৩ বছর আগে প্রথম আসর হয়েছিল ভারতের বিহারে।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়