শিরোনাম
◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আসিফের বক্তব্যে বাফুফের কাছে দু:খ প্রকাশ কর‌লেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক :বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালক ও সঙ্গীত শি‌ল্পি আ‌সিফ আকবর কিছুদিন আগে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছিলেন। যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

বিসিবির আনুষ্ঠানিক অনুষ্ঠানে পরিচালকের ফুটবল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রতিবাদ জানান তাবিথ আউয়াল। পরে বিসিবির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠিও দিয়েছিলেন তিনি। চারদিন পর গতকাল তাবিথের চিঠির জবাব দিয়েছে বিসিবি।

বাফুফে বিসিবির চিঠি পেয়েছে। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থাকে পাঠানো চিঠিতে আসিফের বক্তব্যের খানিকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, বিসিবির পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছে।

আসিফের বক্তব্যকে তার ব্যক্তিগত হিসেবে দেখছে বিসিবি। এর দায় তারা নেবে না বলে চিঠিতে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই বিষয়টি স্পষ্ট করে তিনি চিঠিতে লিখেছেন, ‘কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সঙ্গত হবে না।

ক্রিকেট কনফারেন্সে ফুটবলারদের নিয়ে মন্তব্য করায় প্রতিবাদ জানায় সাবেক ফুটবলাররা। এমনকি জাতীয় দলের তারকা ফুটবলার পর্যন্ত প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, আসিফকে ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন তারা। তবে তাতে কর্ণপাত করেননি আসিফ। তিনি অটল আছেন তার কথাতেই।

তবে আসিফের বক্তবে কারো যদি মনে আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য ক্ষমা চেয়েছেন বুলবুল। বাফুফে সভাপতিকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, ‘যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়