শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আ‌রো দু‌টি নতুন দল এবা‌রের পিএসএলে যুক্ত হ‌চ্ছে, জানা‌লেন পি‌সি‌বি চেয়ারম‌্যান

স্পোর্টস ডেস্ক : আরও ২টি নতুন দল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত হচ্ছে। শ‌নিবার নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

বর্তমানে ৬ দলের অংশগ্রহণে হয়ে থাকে পিএসএল। নতুন ২টি দল যুক্ত হলে লিগটিতে মোট দলের সংখ্যা দাঁড়াবে ৮। ২০২৬ সালে পিএসএলের ১১তম মৌসুমে যুক্ত হবে নতুন দলগুলো।

পিএসএলের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। আইপিএলের মতো আরও রোমাঞ্চকর করতে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বর্তমানে ১০ দলের অংশগ্রহণে হয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ধীরে ধীরে সে পথেই হাঁটছে পিসিবি।

যদিও দল বৃদ্ধির বিষয়ে পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, নতুন দুটি স্বপ্নের সময়। পিএসএল আরও বড় হচ্ছে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রির প্রক্রিয়াও শুরু হয়েছে।

পিসিবি প্রধান আরও জানান, নতুন দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, টেকনিক্যাল প্রপোজাল জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। -- টি স্পোর্টস

নতুন দুটি দলের জন্য আগ্রহী বিডাররা হায়দরাবাদ, সিয়ালকোট, মুজাফরাবাদ, ফয়সালাবাদ, গিলগিট ও রাওয়ালপিন্ডি—এই শহরগুলোর মধ্য থেকে নির্বাচন করতে পারবেন।

এর আগে, পিএসএলের বিদ্যমান দলগুলোর জন্য স্বাধীনভাবে নতুন করে মূল্যায়ন (ভ্যালুয়েশন) সম্পন্ন করেছে পিসিবি। নতুন ১০ বছরের চক্রের জন্য সংশোধিত ফ্র্যাঞ্চাইজি ফি–সংক্রান্ত নবায়ন পত্র পাঠানো হয়েছে সব দলকে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়